মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে নতুন সচিব সোলেমান খান

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খান। অন্যদিকে ভূমি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের দায়িত্ব থেকে মো. আবু বকর ছিদ্দীককে বদলি করে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

সচিব সোলেমান খান ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে (১১তম বিসিএস) সহকারী কমিশনার সিলেট বিভাগে প্রথম যোগদান করেন। এরপর তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোলেমান খান টাঙ্গাইল জেলার মাইশামুড়া বি কে উচ্চ বিদ্যালয় ও ঢাকা কলেজ থেকে ১৯৮২ ও ১৯৮৪ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষা পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ১৯৮৭ সালে বিকম (সম্মান) এবং ১৯৮৮ সালে এমকম পাস করেন। পরে তিনি ইয়ামাগুচি ইউনিভার্সিটি, জাপান থেকে অর্থনীতিতে আরও একটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *