বাড়তি ভাড়া আদায়, জরিমানা গুনলো ৪ বাস কাউন্টার

ঈদযাত্রায় বাস কাউন্টারগুলোতে ভাড়ার তালিকা প্রদর্শন না করে বাড়তি ভাড়া আদায় করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিকালে বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী সেতু এলাকায় কয়েকটি বাস কাউন্টারে এ অভিযান পরিচালনা করেন বিআরটিএ’র চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।

এ সময় এসব কাউন্টারের বিরুদ্ধে ভাড়ার তালিকা প্রদর্শন না করে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা।

বিআরটিএ চট্টগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, বহদ্দারহাট, চান্দগাঁও থানার মোড়, কর্ণফুলী সেতু এলাকায় কয়েকটি বাস কাউন্টারে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে এমন তথ্যে অভিযান চালানো হয়।

এছাড়া প্রতিটি কাউন্টারে বাস ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে নির্দেশনা দেয়ার পরেও সেই নির্দেশনা মানা হয়নি। যে কারণে অভিযান চালিয়ে চারটি কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযান ঈদ যাত্রা পর্যন্ত অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *