চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ১৬২১ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯০ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী।

শনিবার (২০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. হেলাল উদ্দিন নিজামী।

‘সি’ ইউনিটে ১৭ হাজার ৩৮২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৭৬১ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৯০ দশমিক ৬৭ শতাংশ।

অনুপস্থিত ছিলেন ১ হাজার ৬২১ জন। অনুপস্থিতির হার ৯ দশমিক ৩৩ শতাংশ।

এছাড়া আগামীকাল (২১ মে) ‘সি’ ইউনিটের অধীনে সি-১ ও সি-২ এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ২ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *