প্রখ্যাত রাজনীতিবিদ সিরাজুল আলম খান আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ সিরাজুল আলম খান (দাদা ভাই) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (৯ জুন) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।

সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মো. রাসেল। তিনি বলেন, ‘দুপুর সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে মারা যান সিরাজুল আলম খান।’

এদিকে, ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, হাসপাতাল থেকে এখনও ঘোষণা দেওয়া হয়নি। তবে তিনি মারা গেছেন, বিষয়টি নিশ্চিত।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *