শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার

শাহরিয়ার কবিরের মেয়ের মরদেহ উদ্ধার ।
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাতেই মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয় বনানী থানা পুলিশ।

শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, বনানীর একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন।

তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে জানাতে পারেনি পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *