প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলন করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আগামী বুধবার (২১ জুন) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-১৫ জুন ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’- এ যোগদান শেষে গত শনিবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *