বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ আবারও ৩০ দশমিক শূন্য ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বুধবার (২১ জুন), যা আগের দিন (মঙ্গলবার) ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স হিসেবে দেশে এক দশমিক ৫৩ বিলিয়ন ডলার এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল এক দশমিক ১০ বিলিয়ন ডলার।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ১৩ দশমিক ৪৩ বিলিয়ন ডলার বিক্রি করেছে। এ বিক্রয় সাধারণত সরকারি এলসির অর্থ প্রদান এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য ব্যবহৃত হয়েছে।

সরকার মার্চ ও এপ্রিলের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (এসিইউ) এক দশমিক এক বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধ করার পরে গত ৮ মে রিজার্ভ ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে নেমে আসে। ১০ মে এটি আবার বেড়ে ৩০ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছে, যা এর মাত্র একদিন আগে ২৯ দশমিক ৭৮ বিলিয়ন ডলার ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *