পাঁচলাইশ আবাসিকে ডেঙ্গু সচেনতামুলক র‌্যালী

বন্দরনগরী চট্টগ্রামের অভিজাত এলাকা পাঁচলাইশ আবাসিকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে র‍্যালির আয়োজন করেছে পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ সময় ডেঙ্গু প্রতিরোধ এবং সচেতনতামূলক লিফলেট বিতরণসহ জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন বার্তা মাইকিং এ জানানো হয়। এই র‌্যালি আবাসিকের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) পাঁচলাইশ আবাসিকে সমিতির কার্যলয়ের সম্মুখস্থলে আলোচনাসভাসহ সচেতনতামূলক র‍্যালির আয়োজন করে সংগঠনটি।

র‌্যালিতে অতিথি হিসেবে ছিলেন অধ‍্যাপক ডা: শাহেদুর রহমান (সাবেক বিভাগীয় প্রধান হেমোটলজি বিভাগ,চমেক), এম এ হাসেম (প্রধান পরিছন্ন কর্মকর্তা,চসিক)নূর মোস্তফা টিনু ( ১৬নং ওয়ার্ড কমিশনার),নাজিম উদ্দিন (ভারপ্রাপ্ত কর্মকর্তা,পাচলাইশ থানা)।
এছাড়াও উপস্থিত ছিলেন
পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি একেএম সাঈদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম,যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নেজাম আহমেদ বাবু,মো: নেজামউদ্দিন,নজরুন আজাদ,ফয়েজউল্লাহ লিটন, মো:কায়ছার,এড.নাদিমসহ এলাকাবাসী।
র‌্যালি শেষে বক্তারা বলেন, ডেঙ্গু মোকাবেলায় সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা যাই করি না কেন কিছুই কাজে আসবে না; যদি আমরা সচেতন না হই। সেজন্য সচেতনতার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *