ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন মারা গেছে। নতুন মৃতদের মধ্যে সাতজনই ঢাকার। আর বাকি চারজন ঢাকার বাইরের। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৫৯৬ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে দুই হাজার ৬৫৯ জন। আজ সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও… Continue reading ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫৯৬

ছদ্মবেশে বিআরটিএ অফিসে দুদক

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাজধানীর উত্তরার অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে দালালের সক্রিয় উপস্থিতি ও অনিয়মের সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। দুদকের প্রধান কার্যালয় থেকে এ অভিযান চালানো হয়। সোমবার (২ অক্টোবর) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, ঢাকার উত্তরা বিআরটিএ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং… Continue reading ছদ্মবেশে বিআরটিএ অফিসে দুদক

মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিলেন রেনা বিটার

ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিলেন ঢাকায় সফররত মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রেনা বিটার। তিনি আশ্বাস দিয়েছেন, শিক্ষার্থীসহ জনসাধারণের ভিসা প্রক্রিয়া ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে। রোববার (১ অক্টোবর) মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার এডমিরাল খুরশিদ আলম। এ সময় নতুন ভিসা নীতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।… Continue reading মার্কিন ভিসা প্রক্রিয়া নিয়ে সুখবর দিলেন রেনা বিটার

ব্যাংক থেকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ পাঁচজন গ্রেপ্তার

রাজধানীতে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুই পুলিশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হায়াতুল ইসলাম খান এ তথ্য জানান। পুলিশ জানায়, আজিম উদ্দিন টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়ান।… Continue reading ব্যাংক থেকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশসহ পাঁচজন গ্রেপ্তার

কৃষিজমি থেকে মাটি তোলা যাবে না

জাতীয় সংসদে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) বিল-২০২৩’ পাস হয়েছে। বিলের বিধান অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষিজমি থেকে বালু বা মাটি তোলা যাবে না। তবে, কোনো ব্যক্তি নিজ প্রয়োজনে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে সীমিত পরিসরে বালু বা মাটি তুলতে পারবেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।… Continue reading কৃষিজমি থেকে মাটি তোলা যাবে না

ভুয়া সনদে বিদেশ যাত্রায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভুয়া পেশাগত সনদ নিয়ে যারা বিদেশে চাকরি করতে যায় তাদের এবং যারা এই সনদ দেয় তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান। পরে সাংবাদিকদের মন্ত্রিপরিষদ মো. সচিব মাহবুব হোসেন বলেন, ‘আমাদের কাছে অভিযোগ আসছে যারা বিদেশে যাচ্ছেন অনেকেই ভুয়া… Continue reading ভুয়া সনদে বিদেশ যাত্রায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

‘ভয় দেখিয়ে লাভ নেই, অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে:প্রধানমন্ত্রী

‘ভয় দেখিয়ে লাভ নেই, অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে । প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অন্ধকার থেকে বাংলাদেশ আলোর পথে যাত্রা শুরু করেছে। এই মাটি আমাদের, জাতির পিতার নেতৃত্বে আমরা দেশকে স্বাধীন করেছি। কাজেই এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই। নৌকা সারাজীবন উজান ঠেলেই এগিয়েছে, উজান ঠেলেই এগিয়ে যাবে। বাংলার মানুষ জানে অধিকার আদায় করতে। ভয়কে জয় করেই… Continue reading ‘ভয় দেখিয়ে লাভ নেই, অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে:প্রধানমন্ত্রী

ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী আজ

রক্তাক্ত বিভীষিকাময় দিনটির নাম ২১ আগস্ট। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। আজ সোমবার নারকীয় এ সন্ত্রাসী হামলার ১৯তম বার্ষিকী। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় আয়োজিত সমাবেশে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে শেখ হাসিনাকে… Continue reading ভয়াবহ গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকী আজ

শ্রম আইন লঙ্ঘনে ড. ইউনূসের বিচার চলবে : আপিল বিভাগ

শ্রম আদালতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলার বিচার চলবে। অভিযোগ গঠন প্রক্রিয়া বৈধ বলে যে রায় দিয়েছিলেন হাইকোর্ট, তা বহাল রেখেছেন উচ্চ আদালত। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ রোববার (২০ আগস্ট) সকালে এ রায় দেন। সেই সঙ্গে গত ৮ আগস্ট এ মামলা বাতিল চেয়ে ড. ইউনূসের মামলা রিট খারিজ করে… Continue reading শ্রম আইন লঙ্ঘনে ড. ইউনূসের বিচার চলবে : আপিল বিভাগ

সাঈদীর মৃত্যু : চিকিৎসককে হত্যার হুমকি, থানায় জিডি

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসার দায়িত্বে থাকা বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ অভিযোগে ধানমণ্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই চিকিৎসক। আজ বুধবার (১৬ আগস্ট) ধানমণ্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, মঙ্গলবার… Continue reading সাঈদীর মৃত্যু : চিকিৎসককে হত্যার হুমকি, থানায় জিডি