বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ আবারও ৩০ দশমিক শূন্য ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বুধবার (২১ জুন), যা আগের দিন (মঙ্গলবার) ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স হিসেবে দেশে এক দশমিক ৫৩ বিলিয়ন… Continue reading বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব : সংসদে প্রধানমন্ত্রী

বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে দুই হাজার ৯৮৭ কোটি মার্কিন ডলার। এই রিজার্ভ দিয়ে আগামী চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২১ জুন) জাতীয় সংসদের এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে তিনি রিজার্ভ বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেন। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে রিজার্ভ নিয়ে প্রশ্ন করেন সরকারি দলের সংসদ… Continue reading রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব : সংসদে প্রধানমন্ত্রী

সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে। এ নিয়ে নির্বাচন কমিশন সঠিক সময়ে নির্বাচনের তারিখ দিবে। অনেক রক্ত দিয়ে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। গণভবনে আজ বুধবার (২১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া আমাদেরও দাবি। দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাচাই বাচাই… Continue reading সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে : প্রধানমন্ত্রী

আজ বিশ্ব শরণার্থী দিবস

আজ ২০ জুন, বিশ্ব শরণার্থী দিবস। ২০০১ সাল থেকে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে দিনটি। প্রতিবছর বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। শরণার্থীদের অধিকার ও পরিস্থিতি বিশ্বব্যাপী তুলে ধরে সচেতনতা তৈরিই দিবসটির প্রধান উদ্দেশ্য। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্যানুযায়ী, বিশ্বে প্রতি ৭৭ জনের একজন শরণার্থী। প্রতিবছর শরণার্থীর সংখ্যা বেড়েই চলছে। এর প্রধান কারণ হিসেবে সংস্থাটি যুদ্ধ, সহিংসতা,… Continue reading আজ বিশ্ব শরণার্থী দিবস

কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ

‘নারী জাগরণের অগ্রদূত’ মহীয়সী নারী কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার (২০ জুন)। ‘জননী সাহসিকা’ হিসেবে খ্যাত এই কবি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। সুফিয়া কামাল আজীবন মুক্তবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন এবং সাহিত্যচর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায়… Continue reading কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ

দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ-ইউক্রেন মতৈক্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল। ফোনালাপে সেমিহাল বাংলাদেশ ও ইউক্রেন মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনালাপের সময় প্রধানমন্ত্রী… Continue reading দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ-ইউক্রেন মতৈক্য

ইউটিউব ও ফেসবুকে মিথ্যা, অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে তথ্যমন্ত্রীর মানহানির চেষ্টা,৮ জনের নামে মামলা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যবৃন্দকে জড়িয়ে, তাকে রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা, অসত্য ও বানোয়াট তথ্য সম্বলিত একটি ভিডিও ইউটিউব ও ফেসবুকে আপলোড করার দায়ে কানাডা প্রবাসী নাজমুস সাকিব নামে কথিত এক সাংবাদিক ও ইউটিউবারকে প্রধান আসামি করে ৮ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর… Continue reading ইউটিউব ও ফেসবুকে মিথ্যা, অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে তথ্যমন্ত্রীর মানহানির চেষ্টা,৮ জনের নামে মামলা

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সাম্প্রতিক সুইজারল্যান্ড সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে সংবাদ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আগামী বুধবার (২১ জুন) দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪-১৫ জুন ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’- এ যোগদান… Continue reading প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বুধবার

উপকূলীয় অঞ্চলের ১৭.৯৫ শতাংশ তলিয়ে যাবে : পরিবেশমন্ত্রী

উপকূলীয় অঞ্চলের ১৭.৯৫ শতাংশ তলিয়ে যাবে : পরিবেশমন্ত্রী। পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে এই শতাব্দীর শেষভাগে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ১২ দশমিক ৩৪ থেকে ১৭ দশমিক ৯৫ শতাংশ পানির নিচে তলিয়ে যাবে।’ সংসদে একটি গবেষণার তথ্য তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘শুধু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশে ধানের উৎপাদন ৯ দশমিক ১… Continue reading উপকূলীয় অঞ্চলের ১৭.৯৫ শতাংশ তলিয়ে যাবে : পরিবেশমন্ত্রী

সৌদি আরবে চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ২৮ জুন, বাংলাদেশ হতে পারে ২৯ জুন

সৌদি আরবে ১৪৪৪ হিজরি সালের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির তুমাইয়ের শহর থেকে এই চাঁদ দেখা যায়। সে হিসেবে দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ জুন। আর ২৭ জুন পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আজ রোববার (১৮ জুন) এ তথ্য জানিয়েছে আরব নিউজ। মুসলমান ধমালম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। এই… Continue reading সৌদি আরবে চাঁদ দেখা গেছে ঈদুল আজহা ২৮ জুন, বাংলাদেশ হতে পারে ২৯ জুন