বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেতো খুনীরা : শেখ কামাল স্মরণে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনীরা শুধু বঙ্গবন্ধু নয়, বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেতো। সে কারণেই তারা মেধাবী তরুণ শেখ কামালসহ জাতির পিতার পরিবারের যতজনকে পেয়েছে, সেই রাতে হত্যা করেছে।’ শনিবার ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার… Continue reading বঙ্গবন্ধুর ছায়াকেও ভয় পেতো খুনীরা : শেখ কামাল স্মরণে তথ্যমন্ত্রী

শেখ কামাল আমাদের অনুপ্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, একজন তারুণ্যের রোল মডেল। তিনি আমাদের মাঝে অনুপ্রেরণার উৎস হয়ে সদা জাগ্রত আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। শনিবার (৫ আগস্ট) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৪ আগস্ট)… Continue reading শেখ কামাল আমাদের অনুপ্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

আর সময় নাই, এই সরকারকে যেতে হবে : মির্জা ফখরুল

নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারত কি বলল এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমাদের মানুষ কি বলছে এটা জানা দরকার। আমাদের মানুষ পরিষ্কার করে বলছে, বিদায় হও। আর সময় নাই। এই সরকারকে যেতে হবে।’ আজ শুক্রবার (৪ আগস্ট) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ… Continue reading আর সময় নাই, এই সরকারকে যেতে হবে : মির্জা ফখরুল

ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বিএনপি: তথ্যমন্ত্রী

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচাপরমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ এবং কৃষক লীগ দেশ ও মানবতার কল্যাণে সব সময় বাংলাদেশের জনগণের পাশে কাজ করে চলেছে। ডেঙ্গু রোগের ভাইরাসবহনকারী এডিস মশা নিধনের এই যুদ্ধেও আওয়ামী লীগ এবং কৃষক লীগসহ সব সহযোগী সংগঠন মাঠে একসাথে কাজ করছে।তবে এই এডিস মশার চেয়েও ভয়াবহ… Continue reading ডেঙ্গুর চেয়েও ভয়াবহ বিএনপি: তথ্যমন্ত্রী

প্রাণহানি এড়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলছে। আক্রান্তের তালিকা দীর্ঘ হওয়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে, যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়।’ আজ শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর খামারবাড়ি চত্বরে কৃষকলীগের এডিস মশা নিধন ও সচেতনতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী… Continue reading প্রাণহানি এড়াতে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতেই হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

পান্না কায়সার আর নেই

লেখক, গবেষক, সংগঠক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার আর নেই (ইন্নালিল্লাহি… রাজিউন)। শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। পান্না কায়সার জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন। আজ কেন্দ্রীয় কমিটির বৈঠকে তার সভাপতিত্ব করার কথা ছিল। শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সারের জন্ম ১৯৫০ সালের ২৫… Continue reading পান্না কায়সার আর নেই

গাজীপুরে ড্রামট্রাকের চাপায় সাংবাদিকের মৃত্যু

গাজীপুরে ড্রামট্রাকের চাপায় সাংবাদিকের মৃত্যু গাজীপুরের কাপাসিয়ায় ড্রামট্রাকের চাপায় মঞ্জুর হোসেন মিলন (৫২) নামে এক সাংবাদিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (৪ আগস্ট) সকালে কাপাসিয়া উপজেলার গাজীপুর-কাপাসিয়া সড়কের কোটবাজালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম লু্ৎফুল কবীর। নিহত মিলন কাপাসিয়া উপজেলার পাবুর গ্রামের মৃত আব্দুস সাঈদ শেখের ছেলে।… Continue reading গাজীপুরে ড্রামট্রাকের চাপায় সাংবাদিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রের অবস্থান কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়: পিটার হাস

আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় তিনি বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এর আগে তিনি আওয়ামী লীগের… Continue reading যুক্তরাষ্ট্রের অবস্থান কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়: পিটার হাস

এমপি খাদিজাতুল আনোয়ার সনি গ্রেপ্তার!

ওমানে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের এক নারী এমপি। তিনি সংরক্ষিত মহিলা আসনের (চট্টগ্রাম) এমপি খাদিজাতুল আনোয়ার সনি। সেখানে রাজনৈতিক মিটিং করতে গিয়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সফরসঙ্গীসহ গ্রেপ্তার হয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওমানের রাজধানীতে হাফ্ফা হাউস মাস্কাট হোটেলে রাজনৈতিক বৈঠকে বসেছিলেন এমপি সনি। কিন্তু সেখানে রাজনৈতিক সমাবেশের অনুমতি ছিল না। এ জন্য তাকে… Continue reading এমপি খাদিজাতুল আনোয়ার সনি গ্রেপ্তার!

নৌকায় ভোট দিলে ভাগ্য পরিবর্তন হয় প্রমাণ করেছি: প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলে ভাগ্য পরিবর্তন হয় প্রমাণ করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের আমলে কোনও মঙ্গা হয়নি। হইছে? না। আওয়ামী লীগ সরকারে আসলে ও নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। সেটা আমরা প্রমাণ করেছি। বিএনপি ক্ষমতায় আসলে মঙ্গা হয়। বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর… Continue reading নৌকায় ভোট দিলে ভাগ্য পরিবর্তন হয় প্রমাণ করেছি: প্রধানমন্ত্রী