পণ্য ও সেবা খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা গতবারের চেয়ে সাড়ে ১১ শতাংশ বাড়িয়ে চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৭২ বিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১২ জুলাই) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০১৩-২০১৪ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ ও ঘোষণা সংক্রান্ত সভা শেষে তিনি এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, বৈশ্বিক প্রতিকূলতার পরেও ভালো… Continue reading রপ্তানি আয় ১১.৫ শতাংশ বাড়ানোর লক্ষ্য
Category: ফোকাস
‘রুপিতে আমদানি-রপ্তানির কারণে রিজার্ভ কমবে না’
ভারত-বাংলাদেশের মধ্যে রুপিতে আমদানি-রপ্তানির কারণে বাংলাদেশের রিজার্ভ কমবে না। ডলারে আমদানি-রপ্তানির ফলে যে ট্রানজেকশন খরচ ছিল তা রুপিতে লেনদেনের কারণে অনেকটা কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এসব কথা বলেন। এর আগে, সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যে বা আমদানি-রপ্তানিতে ভারতীয়… Continue reading ‘রুপিতে আমদানি-রপ্তানির কারণে রিজার্ভ কমবে না’
হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
একদিকে চোখ রাঙাচ্ছিল হোয়াইটওয়াশ অন্যদিকে র্যাঙ্কিংয়ে অবনমন হওয়ার শঙ্কা—এমন সমীকরণের ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। শরিফুল-তাসকিনদের বোলিং দাপটের পর অধিনায়ক লিটন দাসের দৃঢ়তায় আফগানিস্তানের বিপক্ষে স্বস্তির জয় পেল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে আফগানদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা থেকে বাঁচল দল। প্রথম দুটি ম্যাচ জিতে ২-১ ব্যবধানে… Continue reading হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি : প্রধানমন্ত্রী
আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুলাই) সাকলে রাজধানীর একটি হোটেলে পাবলিক হেলথ ডিপ্লোম্যাসি বিষয়ক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আশা করি শিগগিরই মিয়ানমার রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেবে। প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবা বিশ্বমানের করতে… Continue reading আশ্রিত রোহিঙ্গারা বাংলাদেশের জন্য হুমকি : প্রধানমন্ত্রী
Untitled
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য (এমপি) রেবেকা মমিন (৭৬) আর নেই। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ৪টার দিকে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এমপি রেবেকা মমিনের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ তোফায়েল আহমেদ। তিনি জানান, ঢাকায় জানাজা… Continue reading Untitled
দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা সমালোচিত হয় এমন কোন সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা এমন কোন সংবাদ প্রকাশ করবেন না যা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং এর চলমান অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে।’ প্রধানমন্ত্রী আজ তাঁর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও আহত ৪৩৮ সাংবাদিক ও… Continue reading দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর
স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী
৩০০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গেছে তিনটি নৌকা। সোমবার (১০ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স ও এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়, সেনেগাল থেকে অভিবাসনপ্রত্যাশীরা তিনটি নৌকায় করে সাগর পাড়ি দিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিলেন। নৌকাগুলো এবং আরোহীদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।… Continue reading স্পেনে যাওয়ার পথে সাগরে নিখোঁজ ৩০০ অভিবাসনপ্রত্যাশী
নির্বাচন কমিশনের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি: এনআইডি ডিজি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একে এম হুমায়ুন কবীর বলেছেন, নির্বাচন কমিশনের সার্ভার সুরক্ষিত রয়েছে। এখান থেকে কোনও তথ্য লিক (ফাঁস) হয়নি। তিনি বলেন, আমাদের কাছ থেকে ১৭১টি প্রতিষ্ঠান ও সংস্থা সেবা নেয়। আমাদের সার্ভারের তথ্যের ওপর কোনও রকমের থ্রেট আসেনি। আমাদের সার্ভার থেকে কোনও তথ্য যায়নি। তারপরেও কোনও ত্রুটি-বিচ্যুতি পেলে চুক্তিপত্র বরখেলাপ হলে… Continue reading নির্বাচন কমিশনের সার্ভার থেকে তথ্য ফাঁস হয়নি: এনআইডি ডিজি
এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও সুখবর
এমপিওভুক্ত শিক্ষকরা সরকার ঘোষিত ৫ শতাংশ আর্থিক প্রণোদনা পেতে যাচ্ছেন। সরকারি চাকুরেদের পাশাপাশি অবসরভোগী (পেনশনার) ও এমপিভুক্ত শিক্ষকদের জুলাই মাস থেকে এই প্রণোদনার অর্থ প্রদান করা হবে। এ সংক্রান্ত একটি পরিপত্র চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে জারি করা হবে। অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ইতোমধ্যে এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ তৈরির কাজ শুরু করা… Continue reading এমপিওভুক্ত শিক্ষকদের জন্যও সুখবর
সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে তেল খালাস বন্ধ
মহেশখালীর গভীর সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত জ্বালানি তেল পরীক্ষামূলক খালাস কার্যক্রম সফল হয়নি। আনুষ্ঠানিকভাবে তেল খালাস শুরুর মাধ্যমে বাংলাদেশ এ সেক্টরে নতুন যুগে প্রবেশ করেছিল। কিন্তু তিন দিনের মাথায় পাইপলাইনের ক্রুটির কারণে বন্ধ হয়ে যায় বহুল প্রতীক্ষিত এই তেল খালাস কার্যক্রম। তেল খালাস বন্ধ হওয়ার কারণ জানিয়ে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো.… Continue reading সমুদ্রের তলদেশ দিয়ে পাইপলাইনের মাধ্যমে তেল খালাস বন্ধ