বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আজ আবারও ৩০ দশমিক শূন্য ১ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বুধবার (২১ জুন), যা আগের দিন (মঙ্গলবার) ছিল ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহে এখন ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ থেকে ২০ জুনের মধ্যে রেমিট্যান্স হিসেবে দেশে এক দশমিক ৫৩ বিলিয়ন… Continue reading বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব : সংসদে প্রধানমন্ত্রী

বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে দুই হাজার ৯৮৭ কোটি মার্কিন ডলার। এই রিজার্ভ দিয়ে আগামী চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার (২১ জুন) জাতীয় সংসদের এ তথ্য জানিয়েছেন। একইসঙ্গে তিনি রিজার্ভ বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলেন। একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশনে রিজার্ভ নিয়ে প্রশ্ন করেন সরকারি দলের সংসদ… Continue reading রিজার্ভ দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব : সংসদে প্রধানমন্ত্রী

সিটি কর্পোরেশন নির্বাচনে রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী

রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী। রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। তারা হলেন- এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। জানা যায়, তৃতীয়বারের মতো রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র নির্বাচিত হয়েছেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ১৫৫ কেন্দ্রের বেসরকারি প্রাথমিক… Continue reading সিটি কর্পোরেশন নির্বাচনে রাজশাহীতে লিটন, সিলেটে আনোয়ারুজ্জামান জয়ী

এফবিসিসিআই’র সভাপতি পদে মাহবুবুল আলমের নাম ঘোষণা

আগামী ২০২৩-২৫ মেয়াদে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি পদে চট্টগ্রামের ব্যবসায়ী মো. মাহবুবুল আলমের নাম ঘোষণা দিয়েছেন সংগঠনটির সাবেক সভাপতিরা। গতকাল মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। ‘ডেভেলপিং স্মার্ট লিডারশিপ টু ক্রিয়েট স্মার্ট ইকোনমি’ শীর্ষক ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনটির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন এ ঘোষণা… Continue reading এফবিসিসিআই’র সভাপতি পদে মাহবুবুল আলমের নাম ঘোষণা

সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে। এ নিয়ে নির্বাচন কমিশন সঠিক সময়ে নির্বাচনের তারিখ দিবে। অনেক রক্ত দিয়ে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে। গণভবনে আজ বুধবার (২১ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া আমাদেরও দাবি। দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যাচাই বাচাই… Continue reading সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে নির্বাচন হবে : প্রধানমন্ত্রী

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (২১ জুন) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (এভিএমে) মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। গাজীপুর, খুলনা ও বরিশালের পর শেষ ধাপে গতকাল বুধবার (২০ জুন) এ দুটি সিটির ভোটের সব ধরনের… Continue reading রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

গণঅধিকার পরিষদে রেষারেষি, এবার নুর-রাশেদকে অব্যাহতি

গণঅধিকার পরিষদে রেষারেষি, এবার নুর-রাশেদকে অব্যাহতি। গণঅধিকার পরিষদে শুরু হওয়া রেষারেষি এখন প্রকাশ্যে। গতকাল সোমবার (১৯ জুন) দলটির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে রাশেদ খাঁনকে ঘোষণা করা হয়। দিন পার না হতেই সদস্য সচিব নুরুল হক নুর ও রাশেদ খাঁনকে অব্যাহতির ঘোষণা এলো। সয়ং দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া তাদের এই ঘোষণা দেন। এই ঘোষণা তার সামাজিক… Continue reading গণঅধিকার পরিষদে রেষারেষি, এবার নুর-রাশেদকে অব্যাহতি

আজ বিশ্ব শরণার্থী দিবস

আজ ২০ জুন, বিশ্ব শরণার্থী দিবস। ২০০১ সাল থেকে বিশ্বজুড়ে পালিত হয়ে আসছে দিনটি। প্রতিবছর বাংলাদেশেও দিবসটি পালন করা হয়। শরণার্থীদের অধিকার ও পরিস্থিতি বিশ্বব্যাপী তুলে ধরে সচেতনতা তৈরিই দিবসটির প্রধান উদ্দেশ্য। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্যানুযায়ী, বিশ্বে প্রতি ৭৭ জনের একজন শরণার্থী। প্রতিবছর শরণার্থীর সংখ্যা বেড়েই চলছে। এর প্রধান কারণ হিসেবে সংস্থাটি যুদ্ধ, সহিংসতা,… Continue reading আজ বিশ্ব শরণার্থী দিবস

কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ

‘নারী জাগরণের অগ্রদূত’ মহীয়সী নারী কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার (২০ জুন)। ‘জননী সাহসিকা’ হিসেবে খ্যাত এই কবি ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। সুফিয়া কামাল আজীবন মুক্তবুদ্ধির চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন এবং সাহিত্যচর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায়… Continue reading কবি সুফিয়া কামালের ১১২তম জন্মবার্ষিকী আজ

দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ-ইউক্রেন মতৈক্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল। ফোনালাপে সেমিহাল বাংলাদেশ ও ইউক্রেন মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোনালাপের সময় প্রধানমন্ত্রী… Continue reading দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে বাংলাদেশ-ইউক্রেন মতৈক্য