খালেদা জিয়াকে মধ্যরাতে নেওয়া হলো হাসপাতালে

খালেদা জিয়াকে মধ্যরাতে নেওয়া হলো হাসপাতালে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। রোববার (১২ জুন) দিনগত রাতে জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার পূর্বমুহূর্তে এ তথ্য নিশ্চিত করেছেন। রাত সাড়ে ১২ টায় দিদার বলেন, ‘ম্যাডামকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া হচ্ছে। এখনই… Continue reading খালেদা জিয়াকে মধ্যরাতে নেওয়া হলো হাসপাতালে

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। জেনেভায় অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দিতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনব্যাপী সম্মেলনটি শুরু হবে আগামীকাল বুধবার (১৪ জুন)। আজ মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক… Continue reading সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ বাদে কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে : প্রধানমন্ত্রী

‘আওয়ামী লীগ বাদে অন্য কেউ ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে’ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশ বিরোধী, খুনি, মৌলবাদী চক্র, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ আজ সোমবার (১২ জুন) দুপুরে গণভবনে ঢাকা… Continue reading আওয়ামী লীগ বাদে কেউ ক্ষমতায় এলে দেশ ধ্বংস হয়ে যাবে : প্রধানমন্ত্রী

বরিশালের নগরপিতা খায়ের আব্দুল্লাহ, খুলনায় খালেকের হ্যাটট্রিক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে তৃতীয় বারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। এক লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে, বরিশাল পেয়েছে নতুন নগরপিতা। সেখানে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিপুল ভোটে হারিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ। দুই সিটিতে… Continue reading বরিশালের নগরপিতা খায়ের আব্দুল্লাহ, খুলনায় খালেকের হ্যাটট্রিক

কক্সবাজারের মেয়র আওয়ামী লীগের মাহবুব

কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। সোমবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে পৌরসভার মোট ৪৩টি ভোটকেন্দ্রে মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৮১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির মনোনীত মেয়রপ্রার্থী মাসেদুল হক রাশেদ নারকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৫৭৪… Continue reading কক্সবাজারের মেয়র আওয়ামী লীগের মাহবুব

সরকার শিশুদের শিক্ষা-সুস্বাস্থ্য নিশ্চিতে বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার দেশের ভবিষ্যৎ প্রজন্ম তথা শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। আজ সোমবার (১২ জুন) ‘বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস’ উপলক্ষে রোববার (১২ জুন) দেওয়া বাণীতে এ কথা বলেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী বলেন, ‘শিশুদের জন্য নিরাপত্তা, খাদ্য ও পুষ্টি, আশ্রয় ও সুরক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্যের মতো মৌলিক বিষয় সম্পর্কিত নানান… Continue reading সরকার শিশুদের শিক্ষা-সুস্বাস্থ্য নিশ্চিতে বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বরিশাল ও খুলনা সিটিতে ভোট চলছে

বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১২ জুন) সকাল ৮টায় দুই নগরীতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। দ্বাদশ জাতীয় নির্বাচন নির্বাচনের আগে স্থানীয় সরকারের গুরুত্বপূর্ণ এ দুটি ইউনিটের ভোটকে গুরুত্বের সঙ্গে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন নিজেও এই নির্বাচনকে সংসদ নির্বাচনের স্টেজ রিহার্সেল… Continue reading বরিশাল ও খুলনা সিটিতে ভোট চলছে

কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

কক্সবাজার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলছে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ নির্বাচনে মূল লড়াই হচ্ছে আওয়ামী লীগের প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) মাসেদুল হক ওরফে রাশেদের মধ্যে। নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর দলীয় মেয়র প্রার্থী… Continue reading কক্সবাজার পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে

৮৪০৪ কোটি টাকার ব্যাংক ঋণের সুদ মওকুফ: অর্থমন্ত্রী

নয়টি ব্যাংক গত বছর ৪,৬২১ জন গ্রাহকের অনুকূলে ৮,৪০৪.৫২ কোটি টাকার সুদ মওকুফ প্রস্তাব অনুমোদন করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর মধ্যে ১,৬২০.৮৩ কোটি টাকার সুদ মওকুফ সুবিধা কার্যকর হয়েছে বলেও জানান তিনি। রোববার (১১ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙার এক প্রশ্নের লিখিত… Continue reading ৮৪০৪ কোটি টাকার ব্যাংক ঋণের সুদ মওকুফ: অর্থমন্ত্রী

রাত পোহালেই খুলনা ও বরিশাল সিটির ভোট

রাত পোহালেই খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু। সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা চলবে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) নেওয়া হবে ভোট। সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তার চাদরে ঢাকা আছে দুই সিটি। ইসির বিশ্বাস, গাজীপুরের চেয়ে খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন ‘ভালো’ হবে। সোমবারের ভোটে নির্ধারণ… Continue reading রাত পোহালেই খুলনা ও বরিশাল সিটির ভোট