তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ভূমিকম্পের পর সিরিয়ায় ৫৩ লাখের মতো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়া দুই দেশে ৯ লাখ মানুষের জরুরি গরম খাবার প্রয়োজন। এই ঘটনায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে দাতব্য সংস্থাগুলো বলছে,… Continue reading তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ৩৪ হাজার ছাড়ালো
Category: ফোকাস
রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু
দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। রোববার (১২ ফেব্রুয়ারি) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এর আগে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল নিয়ে ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে আসেন।… Continue reading রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু
নানা পদক্ষেপেও কাটছে না ডলার সংকট
বাংলাদেশে গত বছর থেকে যে ডলার সংকট শুরু হয়েছিল, নতুন বছরের শুরুতেও পরিস্থিতি উন্নতির কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। বাংলাদেশের সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছিলেন যে, নতুন বছরে ডলার সংকট কেটে যাবে। তবে সংকট সমাধানের বিপরীতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশংকা করছেন অর্থনীতিবিদরা। ডলার সংকট সমাধানে শুরু থেকে নানা উদ্যোগ নেয় সরকার ও কেন্দ্রীয়… Continue reading নানা পদক্ষেপেও কাটছে না ডলার সংকট
বিএনপির আন্দোলন যতদিন, শান্তি সমাবেশ ততদিন: কাদের
বিএনপি যতক্ষণ আন্দোলন করবে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ততদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে যৌথসভায় এ কথা বলেন তিনি। এ সময় আগামী নির্বাচন পর্যন্ত আওয়ামী মাঠে থাকবে জানিয়ে ওবায়দুল কাদের… Continue reading বিএনপির আন্দোলন যতদিন, শান্তি সমাবেশ ততদিন: কাদের
হাইকোর্টের আদেশ না মানায় ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে রুল
উচ্চ আদালতের আদেশ প্রতিপালন না করায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র এবং রাজউকের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে উচ্চ আদালতের রায় বাস্তবায়ন না করায় তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র… Continue reading হাইকোর্টের আদেশ না মানায় ঢাকার দুই মেয়রের বিরুদ্ধে রুল
কে হচ্ছেন ২২তম রাষ্ট্রপতি!
কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি, এই নিয়ে আলোচনা তুঙ্গে। এরই মধ্যে কয়েকজনের নামও উঠে এসেছে। তবে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি সেটি নির্ধারণ হবে সন্ধ্যায়। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। এই সভায় রাষ্ট্রপতি পদে দলটির মনোনয়ন চূড়ান্ত হবে। আর সংসদের সংখ্যাগরিষ্ঠতার ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই হবেন রাষ্ট্রপতি। সূত্রে… Continue reading কে হচ্ছেন ২২তম রাষ্ট্রপতি!
তুরস্ক-সিরিয়ায় শুধুই হাহাকার: মৃত্যু বেড়ে ৪৩০০
ভোরে সবাই যখন গভীর ঘুমে তখন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়াসহ আশপাশের দেশগুলো। ভয়াবহ এই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ বলছে, সে দেশে কমপক্ষে ৫৬০৬টি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে এখনও বহু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা… Continue reading তুরস্ক-সিরিয়ায় শুধুই হাহাকার: মৃত্যু বেড়ে ৪৩০০
মোছলেম উদ্দিনের তৃতীয় জানাজা মঙ্গলবার
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজারো মানুষ। জানাজা শেষে তাঁর মরদেহে শ্রদ্ধা জানানো হয়। দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যা ৬টার দিকে মরদেহ… Continue reading মোছলেম উদ্দিনের তৃতীয় জানাজা মঙ্গলবার
ইউটিউবে প্রতি ১০ লাখ ভিউয়ে আয় কত
ইউটিউব বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম। এই স্ট্রিমিং প্ল্যাটফরমে ভিডিও নির্মাতারা নির্দিষ্ট ভিউয়ের বিপরীতে নির্দিষ্ট অঙ্কের অর্থ আয় করেন। একজন ইউটিউবার তার একটি ভিডিওর মাধ্যমে কত টাকা আয় করবেন, সেটি নির্ভর করে তার ভিডিওটি কেমন, সেটি কোন কোন দেশ থেকে দেখা হয়েছে, সেসব দেশে ইউটিউবের বিজ্ঞাপণের রেট কেমন ইত্যাদির ওপর। তবে ভিডিওটি কত দর্শক… Continue reading ইউটিউবে প্রতি ১০ লাখ ভিউয়ে আয় কত
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি মারা গেছেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ মারা গেছেন। রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৪৭ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মোছলেম উদ্দিনের ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বছর আগে মোছলেম উদ্দিনের শরীরে ক্যানসার শনাক্ত হয়। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থার… Continue reading চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি মারা গেছেন