বগুড়ায় অতিরিক্ত মজুদ কৃষি বিপণন লাইন্সেন না থাকা চাল ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় দুই চাল ব্যবসায়ীকে ছয় লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ আগষ্ট) অতিরিক্ত মজুদ, কৃষি বিপণন লাইন্সেন না থাকায় শেরপুর উপজেলায় চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস কুদু ও আলাল এগ্রো ফুড (আলাল অটো রাইস মিল) এ জরিমানা করা হয়। সোমবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিরিক্ত মজুদ, কৃষি বিপণন লাইসেন্স এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে দুই চাল ব্যবসায়ীকে ছয় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। শেরপুর উপজলার সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহঃ শাহনুর জামান ও জান্নাতুল নাইম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বাজার পরিদর্শক আবু তাহের, খাদ্য পরিদর্শক ও জেলা পুলিশ এবং এপিবিএন বগুড়া এর সদস্যগণ সহযোগিতা করেন।

শেরপুর উপজেলার (বিসমিল্লাহ অটো রাইস মিল) এর মালিক এবং চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস কুদুকে আইন লঙ্ঘন করে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত ধান মজুদ রাখার জন্য পাঁচ লাখ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন। অপরদিকে আলাল এগ্রো ফুড (আলাল অটো রাইস মিল) কে কৃষি বিপণন লাইসেন্স গ্রহণ না করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় জন্য এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহঃ শাহনুর জামান ও জান্নাতুল নাইম

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, জেলা প্রশাসক জিয়াউল হক মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এ রকম অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *