বহিরাগত বন্ধে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্লাবের কার্যক্রম সাময়িক স্থগিত

দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্লাবের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

৮ আগষ্ট, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, বিভাগীয় প্রধান ও ডীনদের সাথে কর্তৃপক্ষের একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ইউনিভার্সিটির উপাচার্য, উপ-উপাচার্য, বোর্ড অব-ট্রাস্টিজের সদস্যবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র-কল্যাণ উপদেষ্টা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষকগণ বলেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন ক্লাব পরিচালনায় প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহণ এবং তাদের সাথে কিছু বহিরাগত যুক্ত হয়ে ক্লাব পরিচালনায় সমস্যার সৃষ্টি করছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটছে। ফলে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে এর বিরূপ প্রভাব পড়ছে। সভার সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের সুবিধার্থে ক্লাব পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রণীত নীতিমালার আলোকে সকল ক্লাব যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয় এবং শিক্ষার্থীদের দ্বারা ক্লাবের মাধ্যমে ইউনিভার্সিটির সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পায় সেদিকে কর্তৃপক্ষের সুদৃষ্টি রয়েছে। ক্লাব পরিচালনা সংক্রান্ত নীতিমালা প্রণয়নের পর আবেদনপত্র চাওয়া হবে এবং আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ তা অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এমতাবস্থায়, উক্ত সময় পর্যন্ত সকল ক্লাবের কার্যক্রম সায়মিকভাবে বন্ধ থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *