৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং ফেরিতে থাকা যানবাহনগুলো আনলোড করা হচ্ছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ধীর্ঘ সময় পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে। অপেক্ষাকৃত যানবাহন গুলো সিরিয়ালি অনুযায়ী পার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া ফেরি ঘাট শাখার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বলেন, ভোর ৫টার দিকে মাঝ পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। নদীতে কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় আছে এবং অপেক্ষাকৃত যানবাহনগুলোকে সিরিয়ালি পার করা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *