মাত্র তিন মাস বাকি ওয়ানডে বিশ্বকাপের। এর আগে প্রস্তুতির অংশ হিসেবে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তবে, এমন তিক্ত অভিজ্ঞতা পেতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেনি বাংলাদেশ। ঘরের মাঠে নিজেদের প্রিয় ফরম্যাটে রীতিমতো ধরাশায়ী লিটন-শান্তরা। ব্যাটে-বলে ব্যর্থতায় আফগানদের কাছে সিরিজ হারল পেল লাল-সবুজের দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ১৪২ রানে হেরেছে… Continue reading বাংলাদেশকে হেসেখেলে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান
Category: খেলাধুলা
প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফিরছেন তামিম
অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর মান ভেঙেছে তামিম ইকবালের। অবসর ভেঙে ফের ফিরবেন তিনি। এর জন্য দেড় মাস সময় দেওয়া হয়েছে দেশসেরা ওপেনারকে। আজ শুক্রবার (৭ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরেন দেশসেরা ওপেনার। দুপুরে তাঁকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী। সঙ্গে যান বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। এ ছাড়া তামিমের স্ত্রী… Continue reading প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফিরছেন তামিম
কুয়েতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
জার্মানির ম্যানুয়েল নয়ার, আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজের সঙ্গে হয়তো বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকোর তুলনা চলে না। তবে কুয়েত বনাম বাংলাদেশের ম্যাচের পারফরমার হিসেবে জিকোকে বাংলার বাজপাখি বললে মনে হয় খুব একটা ভুল বলা হবে না। কুয়েতের বিপক্ষে জিততে না পারলেও জিকোকে কৃতিত্ব দিতেই হয়। ১৯৮৬ সালে এশিয়ান গেমসে সবশেষ মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ।… Continue reading কুয়েতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
টেস্টে টাইগারদের রেকর্ড গড়া জয়: টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয়
মিরপুরে ৫ উইকেটের দেখা পেলেন না তাসকিন আহমেদ। তার বলে আঘাত পেয়ে রিটায়ার্ড আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন জহির খান। ফলে আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট জিতেছে ৫৪৬ রানে, যা দেশের টেস্ট ইতিহাসে রেকর্ড ব্যবধানে জয়। শুধু এই নয়, রানের হিসেবে কোনো দলের টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয় এটি। বিস্তারিত আসছে……..
শান্তর সেঞ্চুরি জয়ের ফিফটি, টেস্টে ওয়ানডে খেলছে টাইগাররা
গত এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে দুই ইনিংসে করেছিলেন ০ আর ৪। তবে এরপর আইরিশদের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে দুর্দান্ত এক সেঞ্চুরিসহ ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সীমিত ওভারের সে ফর্ম এবার সাদা পোশাকেও টেনে আনলেন বাঁহাতি এই ব্যাটার। মারকুটে খেলে তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। ১১৮ বলে তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁয়েছেন… Continue reading শান্তর সেঞ্চুরি জয়ের ফিফটি, টেস্টে ওয়ানডে খেলছে টাইগাররা
৩-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলার দামাল ছেলেরা
সংক্ষিপ্ত ওভারের ফরম্যাটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ক্রিকেট দল। এতদিন আন্তর্জাতিক ক্রিকেটের কোনো ফরম্যাটেই বিশ্বচ্যাম্পিয়নদের হারানোর গৌরব ছিল না বাংলাদেশের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সেই আক্ষেপ মিটিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাওয়াশ করেই ছাড়ল সাকিব আল হাসানের দল। মঙ্গলবার (১৪ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে… Continue reading ৩-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলার দামাল ছেলেরা
শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস শুরু ১৪ জানুয়ারি
আগামী ১৪ জানুয়ারি থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা’। ১৯৭৪ সালে দেশে সর্বশেষ এমন বৃহত্তর পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় ৪৮ বছর পর আবারও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামকরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার বিস্তারিত জানানো হয়েছে।… Continue reading শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস শুরু ১৪ জানুয়ারি
ডিআরএস না থাকা নিয়ে সমালোচনায় ডাচ ক্রিকেটার
সৌম্যর আউটকে ঘিরে মিরপুরে বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করছিল। থার্ড আম্পায়ার দুই দফা কল দিলে সেটি নিয়ে কিছুটা উত্তেজনার তৈরি হয়। কিন্তু ডিআরএস না থাকায় তৃতীয় আম্পায়ারের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে দাঁড়ায়। কেননা বিপিএলে নেই বল ট্র্যাকিং, হক আই, স্নিকো বা ন্যূনতম সুযোগ সুবিধা। এই অবস্থায় আম্পায়ারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিনই!… Continue reading ডিআরএস না থাকা নিয়ে সমালোচনায় ডাচ ক্রিকেটার
মেসি-নেইমারকে ছাড়া বছরের প্রথম ম্যাচেই হারলো পিএসজি
বিশ্বকাপ শেষে এখনও ক্লাবে যোগ দেননি লিওনেল মেসি। কার্ড সমস্যার কারণে খেলতে পারেননি আরেক তারকা নেইমার। এই দুই জনকে ছাড়া বছরের প্রথম ম্যাচে খেলতে নেমে হারের তিক্ত স্বাদ পেয়েছে প্যারিস সেন্ত জার্মেই। লিগ ওয়ানের ম্যাচে লঁসের কাছে হেরেছে ৩-১ গোলের ব্যবধানে। পিএসজির সামনে সুযোগ ছিল জিতে ব্যবধান ১০ পয়েন্টে এগিয়ে নেওয়ার। বছরের শুরুর… Continue reading মেসি-নেইমারকে ছাড়া বছরের প্রথম ম্যাচেই হারলো পিএসজি
ডিআরএস না থাকায় হতাশ কুমিল্লার কোচ
বিপিএলের আগের আসরে ছিল না ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। অজুহাত হিসেবে দেখানো হয় তাড়াহুড়ো করে আয়োজনের কথা। এবারও প্রায় একই কারণে রাখা হচ্ছে না ডিআরএস! অথচ এবার বিপিএল আয়োজনের অনেক সময় পেয়েছিল কর্তৃপক্ষ। এমন একটি টুর্নামেন্টে শুরু থেকে ডিআরএস না থাকায় ভীষণ হতাশ কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। অনুশীলন শেষে ডিআরএস না থাকা নিয়ে হতাশা… Continue reading ডিআরএস না থাকায় হতাশ কুমিল্লার কোচ