নৌকা হারলে বাড়িতেও কেউ নিরাপদ থাকবে না: পলক

    আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষ নিজ বাড়িতেও নিরাপদ ছিল না। রাস্তাঘাটে হয়েছে চাঁদাবাজি। মানুষের বাড়িতে চালানো হয়েছে ভাঙচুর। অগ্নিসংযোগসহ নানা ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে গত ১৪ বছরে দেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা-স্বাস্থ্যসহ সব ক্ষেত্রেই। সিংড়া উপজেলা এলাকায়… Continue reading নৌকা হারলে বাড়িতেও কেউ নিরাপদ থাকবে না: পলক

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং ফেরিতে থাকা যানবাহনগুলো আনলোড করা হচ্ছে। সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ধীর্ঘ… Continue reading ৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিরাপত্তারক্ষীসহ নিহত ১৪

  মেক্সিকোর সীমান্তবর্তী জুয়ারেজ শহরের একটি কারাগারে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শহরের অন্য জায়গায় আরও দুইজনকে হত্যা করা হয়। সোমবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটর এক বিবৃতিতে বলেন, বেশ কয়েকটি গাড়িতে করে কারাগারে এসে অতর্কিত হামলা চালায় সশস্ত্র বন্দুকধারীরা। হামলায় ১০ জন নিরাপত্তারক্ষী এবং চার কারাবন্দি… Continue reading মেক্সিকোর কারাগারে সশস্ত্র হামলা, নিরাপত্তারক্ষীসহ নিহত ১৪

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

  তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুই ইনাসিও লুলা দা সিলভা। শপথ নেওয়ার পর ব্রাজিলকে ‘নতুন করে গড়ে তুলবেন’ ও পরিবেশ আর দরিদ্রদের জন্য লড়াই করবেন বলেন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শপথগ্রহণের আগে ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা… Continue reading ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

ডিএসইতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু হবে ৪ জানুয়ারি

নতুন বছরে পুঁজিবাজারের জন্য একটি সুখবর নিয়ে আসছে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)। বহুল প্রতিক্ষিত এটিবি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে আগামী ৪ জানুয়ারি চালু হবে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী… Continue reading ডিএসইতে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড চালু হবে ৪ জানুয়ারি

ইউএফএসের ১৫৮ কোটি টাকা আত্মসাৎ: তদন্ত শেষে ব্যবস্থা নেবে বিএসইসি

  ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশন (ইউএফএস) নামের একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি মিউচুয়াল ফান্ডের ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। মিউচুয়াল ফান্ডটি জাল ব্যাংকের প্রতিবেদন এবং ভুয়া এফডিআর (ফিক্সড ডিপোজিট রেট) দেখিয়ে এ অর্থ আত্মসাৎ করেছে বলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে জানা গেছে। ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থাটি এ… Continue reading ইউএফএসের ১৫৮ কোটি টাকা আত্মসাৎ: তদন্ত শেষে ব্যবস্থা নেবে বিএসইসি

অ্যাসিডিটির ঘরোয়া সমাধান

অনেকেরই বুক জ্বালা করা, ঢেকুর ওঠা, বমিভাব, পেটে ব্যথা, ক্ষুধামন্দা, অল্প খেলেই ভরাপেট অনুভূত হওয়া, পিঠে ও বুকে ব্যথা হয়। বেশ কিছু খাবার থেকে এটা হয়, আবার অনেক সময় না খেয়ে থাকলেও খারাপ লাগে। এই সমস্যার সমাধান কিন্তু ঘরোয়া ভাবেই সম্ভব। জেনে নিন: দারুচিনি এই মসলাটি প্রাকৃতিক অ্যান্টাসিড হিসেবে কাজ করে। এটি হজম প্রক্রিয়া ও… Continue reading অ্যাসিডিটির ঘরোয়া সমাধান

ডেঙ্গুতে এক বছরে রেকর্ড ২৮১ মৃত্যু

বিদায়ী ২০২২ সালে সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে মারা গেছেন ২৭ জন। বছরজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, ২০২২ সালে ডেঙ্গুতে… Continue reading ডেঙ্গুতে এক বছরে রেকর্ড ২৮১ মৃত্যু

টিকার চতুর্থ ডোজ কেন নেবেন

  বিশ্বের কয়েকটি দেশের মতো বাংলাদেশেও আগামী ২০ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে করোনা টিকার চতুর্থ ডোজ শুরু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে বয়স্ক জনগোষ্ঠী, ফ্রন্টলাইনার ও অন্তঃসত্ত্বা নারীদেরকে টিকার চতুর্থ ডোজ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, এক ডোজ টিকার ফলে তৈরি অ্যান্টিবডি অন্তত ছয় মাস পর কমতে শুরু করে। চতুর্থ ডোজ টিকার… Continue reading টিকার চতুর্থ ডোজ কেন নেবেন

পানিতে আর্সেনিক শিশুদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী করে তোলে: গবেষণা

    বাংলাদেশে যেসব গ্রামের পানিতে আর্সেনিকের মাত্রা বেশি আছে, এমন এলাকায় শিশুদের মল ও পানিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ই. কোলাই (একটি ব্যাকটেরিয়া যা সাধারণত উষ্ণ রক্তের প্রাণিদের অন্ত্রের নিচের অংশে পাওয়া যায় এবং এটি ডায়রিয়ার অন্যতম কারণ) এর উচ্চ প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে। এছাড়াও কম আর্সেনিক দূষণযুক্ত অঞ্চলের তুলনায় খাবার পানিতে আর্সেনিক দূষণের মাত্রা বেশি… Continue reading পানিতে আর্সেনিক শিশুদের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী করে তোলে: গবেষণা