শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস শুরু ১৪ জানুয়ারি

আগামী ১৪ জানুয়ারি থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা’। ১৯৭৪ সালে দেশে সর্বশেষ এমন বৃহত্তর পরিসরে দেশব্যাপী অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ প্রায় ৪৮ বছর পর আবারও তৃণমূল পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র শহীদ শেখ কামালের নামকরণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার বিস্তারিত জানানো হয়েছে।… Continue reading শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস শুরু ১৪ জানুয়ারি

বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরি দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী

  বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরির কোনও দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার (০৮ জানুয়ারি) দুপুরে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আব্দুল মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের ঘোষণা দিয়েছেন। এক্ষেত্রে নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে… Continue reading বাংলাদেশ নিয়ে বিদেশিদের মাতব্বরি দরকার নেই: পররাষ্ট্রমন্ত্রী

ঘন কুয়াশায় বন্ধ ২ ফেরিঘাট

  মানিকগঞ্জ শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি… Continue reading ঘন কুয়াশায় বন্ধ ২ ফেরিঘাট

বগুড়ায় ছাত্রীর সঙ্গে প্রেম, স্কুলের পরিচালককে পিটিয়ে হত্যা

বগুড়ার শেরপুরে ছাত্রীর সঙ্গে প্রেমের জেরে এক স্কুলের পরিচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই স্কুল পরিচালকের নাম মোনারুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে ও প্রতিভা কেজি স্কুলের পরিচালক। স্কুলছাত্রীর পরিবারের মারধরের সাত দিন পর বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে মোনারুল ইসলাম ঢাকার একটি বেসরকারি হাসপাতালে… Continue reading বগুড়ায় ছাত্রীর সঙ্গে প্রেম, স্কুলের পরিচালককে পিটিয়ে হত্যা

মাইক্রোবাসে কিশোরী ধর্ষণ: ৩ আসামি গ্রেফতার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাসে তুলে কিশোরীকে ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণে ব্যবহৃত মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। শনিবার (০৭ জানুয়ারি) ভোরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা থেকে অভিযুক্ত তিনকে গ্রেফতার করে পুলিশ। বিকালে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন— সদর দক্ষিণ উপজেলার পাইন্না শিকারপুর গ্রামের মনির হোসেনের ছেলে রাকিব হোসেন… Continue reading মাইক্রোবাসে কিশোরী ধর্ষণ: ৩ আসামি গ্রেফতার

ঘুস নেওয়ার ভিডিও ভাইরালের পর দুই রাজস্ব কর্মকর্তাকে প্রত্যাহার

  মাদারীপুরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সার্কেল অফিসের দুই রাজস্ব কর্মকর্তার ঘুস লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। তিনি জানান, গত ২৯ ডিসেম্বর বিকালে ১০ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও ফাঁস হয়। যেখানে দেখা যায়,… Continue reading ঘুস নেওয়ার ভিডিও ভাইরালের পর দুই রাজস্ব কর্মকর্তাকে প্রত্যাহার

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আব্দুস সাত্তার

  ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে যাচ্ছেন সদ্য পদত্যাগ করা বিএনপি নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। রোববার (১ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন সাদ মো. আব্দুর রশিদ নামের এক ব্যক্তি। জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান বিষযটি নিশ্চিত করেন। এদিকে, গতকাল রোববার রাতে বিএনপি কার্যালয় থেকে পাঠানো… Continue reading স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আব্দুস সাত্তার

মানিকগঞ্জে রাতের আঁধারে মাটি বিক্রি, হুমকিতে ফসলি জমি

মানিকগঞ্জে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের বসায় রাতের আঁধারে তিন ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করার অভিযোগ ওঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এতে করে আশপাশের ফসলি জমিগুলো ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে, মাটি বিক্রিকারীরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না বলেও অভিযোগ। আটিগ্রাম ইউনিয়ন ভূমি অফিস থেকে মৌখিকভাবে মাটি না কাটার জন্য… Continue reading মানিকগঞ্জে রাতের আঁধারে মাটি বিক্রি, হুমকিতে ফসলি জমি

৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো তীরে এসে পৌঁছেছে এবং ফেরিতে থাকা যানবাহনগুলো আনলোড করা হচ্ছে। সোমবার (২ জানুয়ারি) সকাল ১০টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ধীর্ঘ… Continue reading ৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

বঙ্গবন্ধু সাফারি পার্কে ‌‘এক হাতির ধাক্কায়’ আরেক হাতির মৃত্যু

  গাজীপুরের শ্রীপুর উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে একটি হাতির মৃত্যু হয়েছে। গত ২২ ডিসেম্বর পার্কের ভেতরের হাতিশালায় হাতিটির মৃত্যু হয়। সোমবার (০২ জানুয়ারি) সকালে প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাতির মরদেহের ময়নাতদন্তের পর তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পার্ক কর্তৃপক্ষ। আমীর হোসাইন চৌধুরী বলেন, ‌‘শারীরিকভাবে… Continue reading বঙ্গবন্ধু সাফারি পার্কে ‌‘এক হাতির ধাক্কায়’ আরেক হাতির মৃত্যু